ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতীয় ইতিহাসের মর্যাদা রক্ষায় একুশে সর্বোচ্চ গুরুত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় ইতিহাসের মর্যাদা রক্ষায় একুশে সর্বোচ্চ গুরুত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

একুশে ফেব্রুয়ারিকে ঘিরে জাতির আবেগ, ইতিহাস ও সংস্কৃতির প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়ে দিবসটি পালন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, একুশ শুধু একটি দিবস নয়- এটি জাতির চেতনার ভিত্তি। ছাত্র গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে জাতীয় ইতিহাস ও সংস্কৃতিকে সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রতিফলন ঘটাতে এবারের একুশে ফেব্রুয়ারি আরও গুরুত্ব দিয়ে পালন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একুশ আমাদের অহংকার। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে স্বাধীনতার বীজ বপন শুরু হয়। এই ইতিহাসকে আরও মহিমান্বিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরা আমাদের দায়িত্ব।

Advertisement

তিনি আরো বলেন, জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে শুধু ধারণ নয়, লালন করাও রাষ্ট্রের কর্তব্য। সেই লক্ষ্য সামনে রেখে ভবিষ্যতেও সব জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের অঙ্গীকার করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!