সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আমাদের নির্বাচনী ইশতেহারেও আছে। আমাদের একটা মেসেজ ক্লিয়ার- চেইন অব কমান্ড বজায় রাখতে হবে। নির্বাচনের আগে দেশে লটারিতে ওসি-এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এতে যার যেখানে যাওয়ার কথা নয় তাকে সেখানে দেওয়া হয়েছে। যারা যে জেলা সামলাতে পারবেন না তাকে সেখানে দেওয়া হয়েছে। এগুলো সার্ভিস রেকর্ড দেখে দেওয়া উচিত ছিল। আমরা মনে করি- এই লটারির প্রক্রিয়াও স্বচ্ছ হয়নি। আমরা এগুলো নিয়ে কাজ করব।
.png)
তিনি বলেন, পাঁচ আগস্টের পর বেশকিছু মামলায় অনেক সুবিধাবাদী গ্রুপ সক্রিয়। ভোগান্তিতে ফেলতে তারা সাধারণ অনেককে মামলায় জড়িয়েছে। এগুলোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়া হবে। এ কাজগুলো পুলিশ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না। পুলিশের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। তাদের দ্বারা যেন মানুষ হয়রানির শিকার না হয়।