ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টার পর প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। কার্যালয়ে আসার পর তিনি দফতরপ্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ছুটির আমেজ থাকলেও সকাল থেকেই নিজ কার্যালয়ে দাফতরিক কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এদিকে দাফতরিক কাজ শেষে বিকেলে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!