ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নিজের হাতে লেখা চিঠিতে বিয়ের ঘোষণা: অতঃপর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৬, ৫ সেপ্টেম্বর ২০২৬
নিজের হাতে লেখা চিঠিতে বিয়ের ঘোষণা: অতঃপর
ছবি: সংগৃহীত

হঠাৎই বিয়ের ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা কওয়াক সি-ইয়াং ও কে-পপ দল লাভলিজের সাবেক সদস্য ইউ জি-এ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা চিঠি প্রকাশ করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন তারা।

২৮ নভেম্বর বিয়ে করবেন কওয়াক ও ইউ। আয়োজনটি হবে ব্যক্তিগত পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন। কওয়াক সি-ইয়াং লিখেছেন, ‘আমি এমন একজন বিশেষ মানুষের দেখা পেয়েছি, যার সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই।’ পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।কওয়াক সি-ইয়াং আরও লিখেছেন, ‘কঠিন সময়ে একে অপরকে সমর্থন করব।

Advertisement

আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেব।’বিয়ের পরও অভিনয়ে নিয়মিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কওয়াক। লিখেছেন, সংসার শুরু করার পর আরও পরিণতভাবে নিজেকে দর্শকদের সামনে তুলে ধরতে চান। পাশাপাশি ভালো কাজ ও অভিনয় দিয়ে ভক্তদের আনন্দ দিতে চান। একই দিনে চিঠি প্রকাশ করেন ইউ জি-এ। তিনি লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে নতুন করে পথচলার সিদ্ধান্ত নিয়েছি।’

হঠাৎ বিয়ের ঘোষণায় ভক্তদের অনেকেই অবাক হয়েছেন। বিষয়টি জানেন ইউ নিজেও। তাই তিনি লিখেছেন, ‘আপনাদের অনেকেই হয়তো অবাক হয়েছেন। তবে আমার নতুন শুরুকে আপনারা ভালোবাসা দিয়ে উদযাপন করলে আমি খুশি হব।’ ১৯৮৭ সালে জন্ম কওয়াক সি-ইয়াংয়ের অভিনয়ে অভিষেক ২০১৪ সালের ‘নাইট ফ্লাইট’ সিনেমা দিয়ে।

এরপর ‘ওহ মাই ঘোস্ট’, ‘মিরর অব দ্য উইচ’, ‘ফ্লেক্স এক্স কপ’ ও ‘মাই ডিয়ারেস্ট নেমেসিস’র মতো ড্রামাতে অভিনয় করেছেন তিনি।ইউ জি-এ ২০১৪ সালে লাভলিজের সদস্য হিসেবে সংগীতজগতে পা রাখেন। ‘আহ-চু’ ও ‘ডেসটিনি’ গান দিয়ে জনপ্রিয়তা পায় গ্রুপটি। পরে অভিনয়েও নাম লেখান ইউ। ‘দ্য এসকেপ অব দ্য সেভেন’ ও ‘দ্য থার্ড ম্যারেজ’-এর মতো ড্রামাতে দেখা গেছে তাকে।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!