ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শ্রেয়া ঘোষাল কোন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২৬
শ্রেয়া ঘোষাল কোন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন
ছবি: সংগৃহীত

সাধারণত অভিনেত্রীদের অভিজ্ঞতা সামনে আসে বলিউডে কাস্টিং কাউচের প্রসঙ্গ উঠলেই। তবে এ সমস্যা যে শুধু অভিনেত্রীদের মধ্যেই সীমাবদ্ধ তা নয়। এ নিয়েও দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

এবার বলিউড ইন্ডাস্ট্রিতে নারীদের কাজের পরিবেশ এবং কাস্টিং কাউচ নিয়ে নিজের মতামত জানালেন প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। বর্তমান সময় আগের তুলনায় কিছুটা বদলেছে বলেও জানান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন এ সংগীতশিল্পী। শ্রেয়া ঘোষাল জানান, তিনি ব্যক্তিগতভাবে কাস্টিং কাউচ বা এ ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হননি।

তবে ইন্ডাস্ট্রিতে এ ধরনের সমস্যা যে রয়েছে, তা অস্বীকার করেননি গায়িকা। তিনি বলেন, ‘এখন পরিস্থিতি কিছুটা ভালো হলেও একটা সময় ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য পথটা অনেক বেশি কঠিন ছিল। বিশেষ করে সামাজিক মাধ্যম না থাকায় কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলেও সেটি বাইরে আসত না।’ নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন শ্রেয়া ঘোষাল। মাত্র ১৩ বছর বয়সে তার ক্যারিয়ার শুরু হয়েছিল।

Advertisement

সেই সময় কাজের জায়গায় তার সঙ্গে বাবা-মা থাকতেন। ফলে কেউ তার সঙ্গে কোনো ধরনের অনুচিত আচরণ করার সাহস পেতেন না। শ্রেয়া বলেন, তার ক্ষেত্রে পরিবারের উপস্থিতি একটা বড় সুরক্ষার জায়গা ছিল। তবে সেই অভিজ্ঞতা দিয়ে গোটা ইন্ডাস্ট্রির পরিস্থিতিকে বিচার করা যায় না। শুধু কাস্টিং কাউচ নয়, ইন্ডাস্ট্রিতে পুরুষ ও নারী শিল্পীদের পারিশ্রমিকের পার্থক্য নিয়েও কথা বলেছেন শ্রেয়া ঘোষাল।

এ সংগীতশিল্পী বলেন, বিষয়টিকে সবসময় লিঙ্গের ভিত্তিতে বিচার করা ঠিক নয়। কারণ পুরুষ শিল্পীদেরও ক্যারিয়ারের শুরুতে পারিশ্রমিক নিয়ে দর কষাকষি চলে। তিনি নিজের ক্যারিয়ারের শুরুর দিকে বহু গান বিনা পারিশ্রমিকেও গেয়েছেন বলে জানান।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!