ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ইএসজি অ্যাওয়ার্ডসে উর্মি গ্রুপের চার স্বীকৃতি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৪৪, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইএসজি অ্যাওয়ার্ডসে উর্মি গ্রুপের চার স্বীকৃতি
ছবি সংগৃহীত

পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন—ইএসজি কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি পুরস্কার পেয়েছে উর্মি গ্রুপ। এর মধ্যে তিনটি প্রাতিষ্ঠানিক এবং একটি ব্যক্তিগত পর্যায়ের স্বীকৃতি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উর্মি গ্রুপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন গ্রুপের চেয়ারম্যান আশফাক আহমেদ। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ বাংলাদেশে নিযুক্ত সুইডেন, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার উপস্থিত ছিলেন।

‘এক্সিলেন্স ইন অ্যাকসেসিবিলিটি অ্যান্ড ইনক্লুসিভ ওয়ার্কপ্লেস ডিজাইন’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হয়েছে উর্মি গ্রুপ। পাশাপাশি ‘এক্সিলেন্স ইন জেন্ডার ইকুইটি অ্যান্ড উইমেন লিডারশিপ অ্যাডভান্সমেন্ট’ এবং ‘এক্সিলেন্স ইন ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ ক্যাটাগরিতেও স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisement

অন্যদিকে, ‘এক্সিলেন্স ইন চ্যাম্পিয়নিং ক্লাইমেট অ্যাকশন’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হয়েছেন উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন। জলবায়ু কার্যক্রমে নেতৃত্ব এবং প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি অগ্রাধিকারকে এগিয়ে নেওয়ার অবদানের জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।

উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ বলেন, এসব অর্জন অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ, জেন্ডার সমতা, সাসটেইনেবিলিটি রিপোর্টিং ও জলবায়ু কার্যক্রমে তাদের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন।

ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬।

ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!