সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত মো. মেহেদী হাসান রাজাপুর সদর এলাকার মো. বাদল খলিফার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত বিল্ডিংয়ে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় ১ পুরিয়া গাঁজাসহ মেহেদী হাসানকে হাতেনাতে আটক করা হয়।
.png)
পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম রেজা সজিব। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে রাজাপুরে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।