ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

মানব মস্তিষ্কে বসবে মেমোরি কার্ড

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৭:০৮, ২৪ জানুয়ারি ২০২২
মানব মস্তিষ্কে বসবে মেমোরি কার্ড
ছবি: সংগৃহীত

মেমোরি কার্ডে নানা তথ্য সংরক্ষণ করা হয়। এটি মোবাইলসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা হয়। এবার সে মেমোরি কার্ড মানব মস্তিষ্কেও বসানো হবে। যেন পুরনো কোনো কথা আর কেউ ভুলে না যায়। এছাড়াও থাকবে অনেক সুবিধা।

এই উদ্যোগ নিয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরোটেক স্টার্টআপ নিউরালিংক।

সম্প্রতি নিউরালিংক ক্লিনিক্যাল ট্রায়াল ডিরেক্টরের জন্য একটি চাকরি সংক্রান্ত পোস্ট দিয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে, যারা এই কাজের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই এই কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। পাশাপাশি এই কাজের প্রতি যথেষ্ট আগ্রহী এবং ভালোবাসা থাকাটাও দরকার। নির্বাচিত ব্যক্তিরা নিউরালিংকের প্রথম ক্লিনিকাল ট্রায়ালে অংশগ্রহণকারী হিসেবে কাজ করারও সুযোগ পাবেন।

Advertisement

আরো পড়ুন: বরফে ঢেকে গেছে সৌদির মরুভূমি

জানা গেছে, নিউরালিংক এরই মধ্যে একটি বানরের ওপর ব্রেইন চিপটি ব্যবহার করে পরীক্ষা চালিয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে, ব্রেইন চিপটি স্থাপনের পর বানরটি মন দিয়ে ভিডিও গেমস খেলতে পারছে।

ইলন মাস্কের মতে, প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিরা বা যারা স্মৃতি হারিয়ে ফেলার মতো ভয়ঙ্কর সমস্যার মধ্য দিয়ে গেছেন, মূলত তাদের কথা চিন্তা করেই এই ভাবনা।

ইলন মাস্ক বলেছেন, নিউরালিংক ডিভাইসটি একটি ছোট্ট কয়েনের আকারের এবং এটি খুব সহজেই মাথার ভেতরে স্থাপন করা যেতে পারে। এর মাধ্যমে প্রথমে মস্তিষ্কের ব্যাধি এবং রোগে আক্রান্তদের নিরাময় দেওয়ার চেষ্টা করা হবে। 

আরো পড়ুন: চীন বলছে, যুক্তরাষ্ট্রই বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি

এটি সফল হলে- শুধু মাত্র এই একটি যন্ত্রের সাহায্যেই মস্তিষ্ক ও মেরুদণ্ডের সমস্যা সহজেই সমাধান করা যাবে। এর মাধ্যমে পক্ষাঘাত, শ্রবণশক্তি ও অন্ধত্বের সমস্যা দূর করা সম্ভব হবে। শুধুই তা-ই নয়, এই ডিভাইসের মাধ্যমে সংরক্ষণ করা যাবে মানুষের স্মৃতি। এটি দিয়ে মস্তিষ্কের সঙ্গে সরাসরি কম্পিউটারকে সংযোগ করা যাবে। 

সূত্র: ইউএসএ টুডে

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!