আন্তর্জাতিক সময় ১৬ মে ২টা ৪৮ মিনিটে পৃথিবীর কাছাকাছি চলে আসবে গ্রহাণুটি। নাসা জানিয়েছে, গ্রহাণুটি ১৬০০ ফুট প্রস্থ।
এটি আইফেল টাওয়ারের চেয়েও বড় এবং স্ট্যাচু অব লিবার্টির চেয়েও আকৃতিতে বড়।
.png)
গ্রহাণুটি পৃথিবীর বড় ধরনের ক্ষতির কারণ হওয়ার আশঙ্কা আছে। তবে মহাকাশ বিজ্ঞানীদের হিসেব মতে, এটি আমাদের গ্রহের প্রায় আড়াই মিলিয়ন মাইল দূর দিয়ে অতিক্রম করবে।
সাধারণ মানুষের মনে হতে পারে, এটি অনেক বেশি দূরত্ব। তবে মহাকাশ বিজ্ঞানীদের হিসেবে তা নয়। সে কারণেই নাসা এর ওপর নজর রাখছে।
২০২০ সালের মে মাসেও গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে গেছে। সেবার ১.৭ মিলিয়ন মাইল দূর দিয়ে গেছে গ্রহাণুটি।
মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুটি প্রতি দুই বছর পর পর পৃথিবীর পাশ দিয়ে যায়। এবারের পর ২০২৪ সালের মে মাসে এটি পৃথিবীর কাছাকাছি আসতে পারে। তবে সেবার ৬.৯ মিলিয়ন মাইল কাছাকাছি আসতে পারে। দীর্ঘ সময় পর ২১৬৩ সালে গ্রহাণুটি আবারো এতো কাছাকাছি আসতে পারে।
সূত্র: এনডিটিভি।