ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

রক্তখেকো কুমির-কচ্ছপের হাই-ফাইভ, বন্ধুত্বে ছড়ালো মুগ্ধতা

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ১০ সেপ্টেম্বর ২০২০
রক্তখেকো কুমির-কচ্ছপের হাই-ফাইভ, বন্ধুত্বে ছড়ালো মুগ্ধতা
রক্তখেকো কুমির-কচ্ছপের হাই-ফাইভ, বন্ধুত্বে ছড়ালো মুগ্ধতা। ছবি: ভিডিও থেকে নেয়া স্ক্রিনশর্ট।

মহামারি করোনাভাইরাসের তাণ্ডব থেকে রক্ষা পেতে গৃহবন্দী মানুষ। বাসায় জেগে থাকা সিংহভাগ সময় ইন্টারনেটে নানা ভিডিও দেখে কাটানো হচ্ছে। এর মধ্যে বেশি জনপ্রিয় হয়েছে ওয়াইল্ডলাইফ ভিডিও। এতোদিন পশু-পাখিদের কসরত, বিচরণ ও জীবনযাপনের ভিডিও ভাইরাল হয়েছে। এবার ভাইরাল হলো কচ্ছপ-কুমিরের বন্ধুত্ব। তাদের উভয়কে হাই-ফাইভ করতে দেখে মুগ্ধ নেটিজেনরা।

গ্যাটোর্স ডেইলি নামের একটি টুইটার হ্যান্ডেল কুমির-কচ্ছপের হাই-ফাইভের সাত সেকেন্ডের ভিডিও প্রকাশ করে। ভিডিওটি প্রায় এক কোটি ৫০ লাখের কাছাকাছি টুইটার হ্যান্ডল ব্যবহারকারী দেখেছেন। এরইমধ্যে এক লাখ ৭৮ হাজার ১০০ লোক পাল্টা টুইট করেছেন। আর লাইক করেছেন পাঁচ লাখ ৯৩ হাজার ৬০০ জন।

ভিডিওতে দেখা যায়, স্বচ্ছ ও ঘোলা মিশ্রিত পানিতে লেজ নেড়ে এগিয়ে আসছে কুমির। আর তার বিপরীতে এগিয়ে যাচ্ছে দুঃসাহসি একটি কচ্ছপ। এরপর জাস্ট হাই-ফাইভ করে দুটি প্রাণী দুই দিকে চলে যায়।

Advertisement

ভিডিও দেখে রক্তখেকো কুমিরের সঙ্গে নিরীহ জীব কচ্ছপের বন্ধুত্ব দেখে মুগ্ধ নেট দুনিয়ার মানুষেরা। কেউ মজা করে বলেন, এটা ড্রাগ ডিল ছিল।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!