ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

রাজশাহীতে তরুণীকে ধূমপান করতে দেখে ‘ঝাঁপিয়ে’ পড়লো একদল যুবক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬:১৯, ৭ ডিসেম্বর ২০২০
রাজশাহীতে তরুণীকে ধূমপান করতে দেখে ‘ঝাঁপিয়ে’ পড়লো একদল যুবক
ছবি ভিডিও থেকে সংগৃহীত

ধূমপান মানে বিষপান, এ কথা সবারই জানা। আর এ কারণেই ধূমপান করতে সারাবিশ্বেই নিরুৎসাহিত করা হচ্ছে। আর বাংলাদেশে তো প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। ধরা পড়লে শাস্তিযোগ্যও বটে। 

কিন্তু সেই শাস্তি দেয়ার জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ আছে। তাই বলে প্রকাশ্য দিবালোকে এক তরুণীকে ধূমপান করতে দেখে যাচ্ছেতাই ভাষায় গালাগাল করা, আবার অনুমতি ছাড়া মেয়ের ভিডিও ধারণ করে সেটি সোশ্যাল মিডিয়ায় ছাড়া মূর্খতার পরিচায়।  

আরো পড়ুন>>> কান্নাবিজড়িত কণ্ঠে লাইভে এসে অভিযোগ করলেন হতভাগা সেই প্রবাসী স্বামী

Advertisement

গতকাল (৬ সিসেম্বর) একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক তরুণ-তরুণী কোনো এক পার্কে বসে আড্ডা দিচ্ছেন আর ধূমপান করছেন। কিছুক্ষণ পরেই তাদের দিকে ধেয়ে আসে শার্ট-প্যান্ট পরা এক ব্যক্তি। তার পিছু নেয় আরো কয়েকজন। শুরু থেকেই মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করা হচ্ছিল। দ্রুতই তামাশা দেখতে আরো অনেক মানুষ জড়ো হয়ে যায়। 

অতঃপর সেই তরুণ-তরুণীকে উদ্দেশ্য করে এক ব্যক্তির নেতৃত্বে গালিগালাজ শুরু হয়। প্রকাশ্যে ধূমপান করাটা তাদের কাছে সমস্যা নয়, সমস্যা হলো একজন মেয়ে ধূমপান করছে সেটা! কিন্তু এভাবে ধূমপানের জন্য কোনো নারী বা পুরুষকে হেয় করার সুযোগ নেই। আর ভিডিও করা আরো মারাত্মক অপরাধ। 

আরো পড়ুন>>> বিশ্বের কিছু অবাক করা স্থানের নাম, উচ্চারণ করাই বিব্রতকর

বলা হচ্ছে ঘটনাটি রাজশাহী শহরে ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত জনতা বলছে, এইটা নাকি মেয়ে মানুষ! এরপরেই নেট জনতার প্রশ্ন সমাজে হাজারটা অনিয়ম, দুর্নীতি, ধর্ষণ, নীপিড়নের ঘটনা ঘটলে এদের খুঁজে পাওয়া যায় না। সরকার মাস্ক বাধ্যতামূলক করলেও সেখানে উপস্থিত কারও মুখেই মাস্ক ছিল না। চা খেতে খেতে খুব গুছিয়ে সেই ব্যক্তিকে ওই জুটিকে হেনস্থা করতে দেখা গেছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি। 

ভিডিওটি:-

ডেইলি-বাংলাদেশ/টিএএস/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!