শনিবার জাতীয় দলের সতীর্থ রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে নিজের জীবনের সেই অন্ধকার সময়ের কথা তুলে ধরেছেন মোহাম্মদ শামি। তিনি বলেন, ২০১৫ বিশ্বকাপে আমি চোট পেয়েছিলাম। তার পরে পুরোপুরি সুস্থ হতে ১৮ মাস লাগে। ওই সময়টা আমার জীবনের সব চেয়ে যন্ত্রণার। প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। এর পরে যখন খেলা শুরু করি, ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়ি। ওই সময় যদি পরিবারকে পাশে না পেতাম, তা হলে আর ফিরে আসতে পারতাম না। আমি তো তিন বার সুইসাইড করার কথাও ভেবেছিলাম।
একটা সময় চোটে জর্জরিত ছিলেন এই তারকা পেসার। ২০১৮ সালে অস্ট্রেলিয়া সিরিজে ফিরে আসার পরে নিজেকে ফিরে পান তিনি। নিজেকে প্রতিষ্ঠিত করেন বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে। কিন্তু এরই মধ্যে ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়েন। বছর দুয়েক আগে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাদ শুরু হয় তার।
.png)
অন্ধকার অতীতের বিষয়ে শামি রোহিতকে বলেন, ওই সময়ে আমার সঙ্গে ২৪ ঘণ্টা কেউ না কেউ থাকতো। একটা মুহূর্ত আমাকে একা ছেড়ে দেওয়া হতো না। আমি মানসিক ভাবে ভাল জায়গায় ছিলাম না। কিন্তু আমার পরিবারকে পাশে পেয়েছিলাম।