শনিবার মতিঝিলের একটি হোটেলে টুর্নামেন্টের বাইলজ, গ্রুপিং ও ফিক্সচার চুড়ান্ত হয়।
টুর্নামেন্টে অংশগহনের জন্য ১৭টি একাডেমি দল প্রাথমিক নিবন্ধন করে। এর মধ্যে টুর্নামেন্ট কমিটি চারটি দলকে সরাসরি খেলার সুযোগ দেয় এবং লটারীর মাধ্যমে আট দল আসরে খেলার জন্য নির্বাচিত হয়।
.png)
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি কাজী শহীদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন যুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান খান, কমিটির সদস্য এবং অংশগ্রহনকারী ১৭ দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রথম রাউন্ডে চার গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। চার গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে সেমিফাইনালে এবং দুই সেরা বিজয়ী দল খেলবে ফাইনালে।
গতবারের মত এবারের খেলাও হবে পল্টন ময়নদানে (আউটার স্টেডিয়াম)। আগামী সপ্তাহ থেকে টুর্নামেন্ট কমিটি কর্তৃক বয়স বাছাই কমিটির সদস্যরা প্রতি একাডেমিতে গিয়ে খেলোয়াড় বাছাই করবে।
আসরের চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও এক লাখ টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি ও পঞ্চাশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।
গ্রুপ-ক: রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি ঠাকুরগাঁও, পীরগঞ্জ ফুটবল একাডেমি রংপুর এবং শ্যামনগর ফুটবল একাডেমি সাতক্ষীরা।
গ্রুপ-খ: জালালী ফুটবল একাডেমি ব্রাহ্মণবাড়িয়া, হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী এবং এফসি ইউনাইটেড ফেনী।
গ্রুপ-গ: ওয়ারিয়র্স স্পোর্টস একাডেমি সাতক্ষীরা, সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমি সুনামগঞ্জ এবং মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমি টাঙ্গাইল।
গ্রুপ-ঘ: জাফ ফুটবল একাডেমি ঢাকা, ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমি ময়মনসিংহ এবং জিকেএসপি ফুটবল একাডেমি নারায়ণগঞ্জ