আইপিএলের চতুর্দসহ আসর শুরুর দিনক্ষণ এখনো চুড়ান্ত করেনি আইপিএল কমিটি। তবে তারা সম্ভাব্য যে তারিখ দিয়েছে তাতে শুরু থেকে মাঠে নামতে পারবেন না রাবাদা। আইপিএলের পূর্বঘোষিত সূচি অনুসারে এপ্রিলে শুরু হবে এবারের আসর।
একই সময় পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ২৫ বছর বয়সী রাবাদা সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাকেই বেশি গুরুত্ব সহকারে দেখেন তিনি।
.png)
তবে দিল্লির চেয়ে দেশকেই প্রাধান্য দিচ্ছেন রাবাদা। তিনি বলেন, দেশই সবকিছুর আগে। পাকিস্তান সিরিজের সময় পরিবর্তন না হলে আমি আইপিএলের প্রথম সপ্তাহ মিস করতে পারি। দিল্লি আমার দ্বিতীয় বাড়ি হলেও জাতীয় দলে খেলাই আমার কাছে অগ্রাধিকার পাবে।
আইপিএলের সবশেষ আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন রাবাদা। দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৭ ম্যাচে ৩০ উইকেট নিয়েছিলেন এই পেসার। দিল্লিকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।