ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতীয় অলরাউন্ডারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন কপিল দেব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৮, ২ জুলাই ২০২১
ভারতীয় অলরাউন্ডারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন কপিল দেব
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব

ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক কপিল দেব। তার মতে বর্তমানে ভারতীয় বোলাররা মাত্র ৪ ওভার বল করেই ক্লান্ত হয়ে যান। তাই বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়ক প্রশ্ন তোলেন বর্তমান ক্রিকেটারদের ফিটনেস নিয়ে।

ভারতীয় দলের বর্তমান অলরাউন্ডারদের নিয়ে বেশ চিন্তি  ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপ তার হাত ধরেই জিতেছিল ভারত। ব্যাট ও বল করার সমান দক্ষতা তাকে বাকি সকলের থেকে আলাদা করে তুলেছিল। ভারতের অন্যতম সেরা পছন্দ ছিলেন তিনি। সেই কপিল দেব এবার ভারতীয় অলরাউন্ডারদের সমালোচনা করলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের পরে মুখ খুলেছেন তিনি। 

কপিল জানালেন বর্তমানে ভারতীয় বোলাররা মাত্র ৪ ওভার বল করেই ক্লান্ত হয়ে যান।  তারা আর বল করতে পছন্দ করেননা সেটা খুবই চিন্তার। প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রশ্ন তোলেন বর্তমান ক্রিকেটারদের ফিটনেস নিয়ে।

Advertisement

কপিল দেব বলেন, বছরের দশ মাস ক্রিকেট খেলার ফলে চোট পেল মানা যায়। আজকালকার ক্রিকেট তো খুবই সাধারণ। বর্তমান ক্রিকেটে হয় তুমি বল কর, নয়তো ব্যাট। আমাদের সময় আমাদের সবকিছু করতে হত। সেই দিক থেকে দেখতে গেলে ক্রিকেটে অনেক কিছুই বদলে গেছে। তবে মাত্র চার ওভার বল করেই যখন ক্রিকেটাররা ক্লান্তির কথা বলে, তখন বেশ অবাকই লাগে।

নিজেদের সময়ের সঙ্গে তুলনা করে প্রাক্তন ভারতীয় তারকা অলরউন্ডার জানান, ‘কেউ কেউ বলে নেটে ওদের চার ওভারের বেশি বল করার অনুমতি দেওয়া হয় না। আমি কোনটা ঠিক, কোনটা ভুল তার বিচার করছি না। তবে আমরা নিজেদের সময়ে, শেষের দিকের ব্যাটসম্যানদেরও ১০ ওভার করে বল করতাম। সবার এই মনোভাবটাই থাকা দরকার এবং এর ফলে পেশি শক্তির উন্নত হয়। বর্তমানে হয়তো চার ওভার করাটাই ওদের যথেষ্ট মনে হয়। তবে আমাদের সময়কার ক্রিকেটারদের জন্য পুরো ব্যাপারটাই খানিকটা বিস্ময়ের’।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!