আসন্ন মৌসুম শেষেই ইউনাইটেডের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে পগবার। প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে এখনো নতুন কোন চুক্তি হয়নি এই ফরাসি তারকার। ক্লাবটির সঙ্গে দ্বিতীয় মেয়াদে চুক্তি সম্পাদিত হবার আগেও ২৮ বছর বয়সি পগবার দল ছাড়ার খবর প্রচারিত হয়েছিল।
পিএসজি যদি পগবাকে দলভুক্ত করতে আগ্রহী হয় এবং ম্যানচেস্টার ইউনাইটেড যদি তাতে সম্মতি দেয়, তাহলে ওই মিডফিল্ডার যেমন নিজ দেশে ফিরতে পারবেন, তেমনি প্রিমিয়ার লিগের ক্লাবটিও ট্রান্সফার ফি হাতছাড়া হবার হাত থেকে রক্ষা পাবে।
.png)
তবে সুলশার বলেছেন, বিশ্বকাপ শিরোপা জয়ী ওই তারকার ইউনাইটেডে থেকে যাবার সম্ভাবনাই বেশি।
তিনি বলেন, কারণ আমার মনে হয় সব খেলোয়াড়রাই মনে করেন এই ক্লাবটিই হচ্ছে শিরোপা জয়ের উপযুক্ত স্থান। আপনি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তিবদ্ধ হবেন তখন চ্যালেঞ্জ নেয়ার আগ্রহও বেড়ে যাবে। পগবা আরো সতেজ হয়ে ফিরে এসেছে। সে সব সময় দারুণ ইতিবাচক একজন খেলোয়াড়। তার সঙ্গে আমার যে আলোচনা হয়েছে, তাতে সবদিক থেকেই ইতিবাচক মনে হয়েছে।