পুরুষদের সংক্ষিপ্ত তালিকার জন্য মনোনীত তিনজনের মধ্যে নাসুম ছাড়াও রয়েছেন নেপালের লেগস্পিনার সন্দীপ লামিচানে এবং যুক্তরাষ্ট্রের পাওয়ার হিটার জাসকরন মালহোত্রা।
নাসুম আহমেদ নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত টি-২০ সিরিজে দারুণ পারফর্ম করেছেন। বল হাতে তিনি ছিলেন বাংলাদেশের সেরা পারফরমার। তার লাইন এবং লেন্থের বিপক্ষে ব্যাট করতে হিমশিম খেয়েছেন কিউই ব্যাটাররা। বলা যায় তার বোলিং নৈপুণ্যে সিরিজ জেতে বাংলাদেশ। সিরিজে মোট ৮ উইকেট নেন এই স্পিনার।
.png)
সন্দীপ লামিচানে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এখানে ৬ ওয়ানডেতে ১৮ উইকেট শিকার করেছেন তিনি। পাপুয়া নিউ গিনির বিপক্ষে এক ম্যাচেই ১১ রানে ৬ উকেট নিয়েছিলেন এই বোলার।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাসকরন মালহোত্রার জন্যেও সেপ্টেম্বর মনে রাখার মতো একটি মাস ছিল। তিনি চতুর্থ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে ছয়টি ছক্কা মারার কৃতিত্ব অর্জন করেছেন।
পাপুয়া নিউ গিনির বিপক্ষে এক ম্যাচেই অপরাজিত ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জাসকরন। সবমিলিয়ে সেপ্টেম্বরে ছয় ওয়ানডেতে ৮৭ গড়ে ২৬১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১০৪.৪০।
আইসিসির বিচারক প্যানেলের রায়ে চূড়ান্ত হবে কে হবেন সেপ্টেম্বরের সেরা খেলোয়াড়। তবে ভক্তরাও মাসের সেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দিতে পারবেন। তাদের ভোটের ওপর পুরো নম্বরের ১০ শতাংশ নির্ভর করছে।
ভোট দিতে চাইলে https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month এখানে ক্লিক করুন।