ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউনাইটেডে ফিরেছেন ম্যাগুয়েরে, আর্সেনালের বিপক্ষে খেলছেন না পগবা, কাভানি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ২ ডিসেম্বর ২০২১
ইউনাইটেডে ফিরেছেন ম্যাগুয়েরে, আর্সেনালের বিপক্ষে খেলছেন না পগবা, কাভানি
ফাইল ছবি

ওয়াটফোর্ডের বিপক্ষে লাল কার্ড পাওয়া ইংলিশ সেন্টার ব্যাক হ্যারি ম্যাগুয়েরে এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অস্থায়ী ম্যানেজার মাইকেল ক্যারিক।

এক সংবাদ সম্মেলনে ক্যারিক বলেন, অবশ্যই নিষেধাজ্ঞার পর ম্যাগুয়েরে দলে ফিরেছেন এবং আগামীকালকের ম্যাচের জন্য ফিট থাকলে মাঠে নামতে তার কোন অসুবিধা নেই। বছরের এই সময়টাতে খেলোয়াড়দের অনেক বেশী ম্যাচ খেলতে হয়, যে কারনে ইনজুরির শঙ্কাও বেশী তাকে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে বদলী বেঞ্চেও আমাদের যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড় সুযোগে অপেক্ষায় রয়েছে।

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে আর্সেনালের বিপক্ষে শুক্রবারের ম্যাচের আগে ইনজুরিতে থাকা রাফায়েল ভারানে, পল পগবা ও এডিনসন কাভানির সুস্থ হবার কোন সম্ভাবনা নেই।

Advertisement

ওলে গানার সুলশানের বরখাস্তের পর এখনো পর্যন্ত কোন ম্যাচে পরাজিত হয়নি ইউনাইটেড। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাল্ফ রাঙ্গনিক। কিন্তু ভিসা জটিলতায় এখনো দলে যোগ দিতে পারেননি এই জার্মান। যে কারনেই ক্যারিকের উপরই এখনো দায়িত্ব রয়েছে।

ক্যারিক বলেন, ‘আমি সবসময়ই শেখার জন্য প্রস্তুত আছি। গত সপ্তাহে ম্যাচগুলো থেকে অনেক কিছুই শিখেছি। ব্যাক-আপ হিসেবে আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তার শতভাগ আস্থা আমি অর্জন করতে চাই। নতুন চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। নিজের স্বাভাবিকতার বাইরে গিয়ে এজন্য যদি কিছু করতে হয় তাতেই আমি রাজী। এই মুহূর্তে ইউনাইটেডের সময়টা আমি বেশ উপভোগ করছি।’

১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে। শুক্রবার তাদের প্রতিপক্ষ গানার্সরা শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়ী হয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!