ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশে পৌঁছেছে কমনওয়েলথ গেমসের ব্যাটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৬, ৬ জানুয়ারি ২০২২
বাংলাদেশে পৌঁছেছে কমনওয়েলথ গেমসের ব্যাটন
আরচ্যার রোমান সানা ও কারাতেকা মারজানা আক্তার প্রিয়ার হাতে কমনওয়েলথ গেমসের ব্যাটন তুলে দিচ্ছেন অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ও

বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসের ব্যাটন বাংলাদেশে পৌছেছে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ব্যাটন এসেছে।

বাংলাদেশের পক্ষে এই ব্যাটনটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এবং বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

আনুষ্ঠানিকভাবে ব্যাটনটি গ্রহণের পর র‍্যালী এবং মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিওএ’র সভাপতি এবং মহাসচিব মহোদয় র‍্যালী ও মোটর শোভাযাত্রায় ব্যাটনটি বহন করার জন্য আরচ্যার রোমান সানা এবং কারাতের মারজান আক্তার প্রিয়ার হাতে তুলে দেন।

Advertisement

র‍্যালীটি ভিভিআইপি টার্মিনাল হতে আরম্ভ হয়ে টার্মিনালের প্রধান ফটকে এসে সমাপ্ত হয়। র‍্যালী শেষে মোটর শোভাযাত্রার মাধ্যমে ব্যাটনটি ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান, ঢাকা সেনানিবাসে নিয়ে রাখা হয়।

আগামীকাল সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হবে ব্যাটন।

বিকেএসপি থেকে কমনওয়েলথ পদকজয়ী দুই শ্যুটার বিকেলে ব্যাটন ব্রিটিশ হাইকমিশনে আনবেন। সেখানে ব্যাটন কয়েক ঘণ্টা অবস্থানের পর ঢাকা সেনানিবাসে ফিরে যাবে। বাংলাদেশে এই ব্যাটন ১০ জানুয়ারি পর্যন্ত থাকবে। ৮ ও ৯ জানুয়ারি ব্যাটন নিয়ে ভিন্ন কর্মসূচি রয়েছে। 

আগামী ২৮ জুলাই হতে ০৮ আগষ্ট ২০২২ পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহাম শহরে ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। গেমসটি আয়োজনের প্রাক্কালে যুক্তরাজ্যের রানীর বার্তা পেঁৗছে দেয়ার জন্য ব্যাটন নিয়ে একটি প্রতিনিধি দল কমনওয়েলথভুক্ত দেশসমূহে পরিভ্রমণ করে থাকেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!