ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ধর্ষণ মামলা থেকে ইয়াসিরের মুক্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৯, ১২ জানুয়ারি ২০২২
ধর্ষণ মামলা থেকে ইয়াসিরের মুক্তি
ইয়াসির শাহ

গত মাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগ উঠেছিলো পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহর বিপক্ষে। তবে সেই মামলা থেকে রেহাই পেয়েছেন তিনি। জানা গেছে, ভুলবশত সেখানে ইয়াসিরের নাম যুক্ত হয়েছিল। 

১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছেন ইয়াসিরের বন্ধু ফারহান। আর তাতে সহযোগিতা করেছেন ইয়াসির। এটি নিয়ে গত ১৯ ডিসেম্বর ইসলামাবাদের শালিমার থানায় ইয়াসিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ১৪ বছরের ঐ কিশোরী।

তবে তদন্তের পর ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে ঐ ধর্ষণ মামলায় অভিযুক্তর তালিকা থেকে নির্দোষ হিসেবে ইয়াসিরের নাম বাদ  দিয়েছে। এক রিপোর্টে পুলিশ জানায়, এফআইআরে ভুলবশত ইয়াসিরের নাম যুক্ত করা হয়েছে।

Advertisement

পুলিশ স্টেশনের জমা দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ‘ভুক্তভোগী স্বীকার করেছেন, ইয়াসির শাহর নাম এফআইআরে ভুল বর্ণনার কারণে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঐ ধর্ষণ মামলার সাথে ইয়াসিরের কোন সম্পর্ক নেই।’

অভিযোগ থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন ইয়াসির। পাকিস্তানের সংবাদ মাধ্যমকে ইয়াসির বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ। এখন সব কিছু থেকে মুক্তি পেলাম। এখন আমি আমার সব মনোযোগ খেলায় দিতে পারবো। এই মামলার কারণে আমার ক্রিকেটীয় কার্যক্রমে প্রভাব পড়েছিল।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!