ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শীর্ষ চারে ওঠার পথে বড় ধাক্কা খেল টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২২
শীর্ষ চারে ওঠার পথে বড় ধাক্কা খেল টটেনহ্যাম
ছবি: সংগৃহীত

উল্ফসের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে ইপিএলের শীর্ষ চারে ওঠার লড়াইয়ে আরো একবার বড় ধাক্কা খেল টটেনহ্যাম হটস্পার। উত্তর লন্ডনে ঘরের মাঠে টানা দ্বিতীয় পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে দলটি।

বুধবার সাউদাম্পটনের কাছে ৩-২ গোলে পরাজিত হবার হতাশা থেকে বেরিয়ে আসতে না আসতেই কাল উল্ফসের কাছে পরাজিত হয়ে আরো পিছিয়ে গেছে স্পার্সরা। আন্তোনিও কন্তের দল এই পরাজয়ে চ্যাম্পিয়ন্স লিগের জন্য যথেষ্ঠ চতুর্থ স্থান থেকে চার পয়েন্ট পিছিয়ে এখন লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে।

ম্যাচ শেষে হতাশ কন্তে বলেছেন, ‘আমরা সুযোগ তৈরী করেছি। কিন্তু দিনের শেষে এটাই মানতে হবে যে আরো একটা পরাজয়ের মুখ দেখতে হলো। আমাদের সবদিক নিয়েই কাজ করতে হবে। এই মুহূর্তে এটাই মাথায় রাখতে হবে যে কোন কিছুই সহজ নয়।’

Advertisement

ম্যাচের ষষ্ঠ মিনিটে রাউল গিমেনেজ উল্ফসকে দারুন এক শুরু এনে দেন। লিন্ডার ডেনডোনকারের শট রুখতে গিয়ে স্পাস গোলরক্ষক হুগো লরিস ব্যর্থ হলে মেক্সিকান অভিজ্ঞ অ্যাটাকার জিমিনেজ উল্ফসকে এগিয়ে দেন।

১৮ মিনিটে আবারো গোল হজম করে স্পার্স। এই গোলের পিছনেও লরিসের ব্যর্থতাই দায়ী। ড্যানিয়েল পোডেন্সের শট ডিফ্লেকটেড হয়ে পোস্টের খুব কাছে দঁাড়ানো ডেনডোনকারের কাছে আসলে তা জালে জড়াতে ভুল করেননি এই বেলজিয়ান ডিফেন্ডার।

এই জয়ে টটেনহ্যামকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে উল্ফস। ১৯৮০ সালের পর এই প্রথমবারের মত প্রিমিয়ার লিগে টানা চারটি অ্যাওয়ে ম্যাচে জয়ী হলো তারা।

অন্যদিকে সেন্ট জেমস পার্কে কিয়েয়ান ট্রিপিয়ারের ফ্রি-কিকের গোলে অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে পরাজিত করেছে নিউক্যাসেল। ম্যাচের ৩৫ মিনিটে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে জয়সূচক গোলটি করেন ট্রিপিয়ার।

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে সেট পিস থেকে গোল পেলেন ট্রিপিয়ার। জো উইলকককে ডি বক্সের ভিতর ফাউলের অপরাধে ক্যালুম চেম্বার্সের বিপক্ষে পেনাল্টি আদায় করে নিয়েছিল এডি হোয়ের দল। 

কিন্তু রেফারি ক্রেইগ পাওসন শেষ পর্যন্ত ফাউলটি বক্সের বাইরে হয়েছে বিধায় ভিএআর এর সহযোগিতায় সিদ্ধান্তটি বাতিল করেন। ৬১ মিনিটে ওলি ওয়াটকিন্সের হেডে ভিলা সমতা ফেরালেও ভিএআর অফসাইডের কারনে তা বাতিল করে দেয়। ২০১৮ সালের পর প্রথমবারের মত টানা তিন লিগ ম্যাচে জয়ী হয়ে ম্যাগপাইরা রেলিগেশন জোন থেকে চার পয়েন্ট উপরে উঠে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!