সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে করোনায় আক্রান্ত হন টি-২০ র্যাংকিংয়ে তৃতীয়স্থানে থাকা হাসারাঙ্গা। এই মুহূর্তে মেলবোর্নেই আছেন তিনি।
গত ১৫ ফেব্রুয়ারি তৃতীয় টি-২০ ম্যাচের আগে কোভিড পজিটিভ হন হাসারাঙ্গা। ফলে সিরিজে বাকি ম্যাচে আর খেলতে পারেননি তিনি। এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর ভারতের বিপক্ষে সিরিজে খেলার সম্ভাবনা উজ্জল হয়েছিলো তার।
.png)
অস্ট্রেলিয়া ছাড়ার আগে আরটি-পিসিআর পরীক্ষায় নেগেটিভ হতে হবে হাসারাঙ্গার। তবে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ হলেও আরটি-পিসিআর পরীক্ষায় তার ফল পজিটিভ হয়। নিয়মনুযায়ী, ভারতে প্রবেশ করতে হলে নেগেটিভ রিপোর্ট লাগবেই। তাই এখনও অস্ট্রেলিয়াতেই আছেন তিনি।
তবে অস্ট্রেলিয়াকে থাকা অবস্থায় আরটি-পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলেই ভারতে আসতে পারবেন হাসারাঙ্গা। সেই চেষ্টা করছে শ্রীলংকার চিকিৎসকরা। নিয়মিত তার কোভিড পরীক্ষা করা হচ্ছে। নেগেটিভ হলেই ভারতের উদ্দেশে রওনা দিতে পারবেন তিনি।
টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে। পরের ম্যাচগুলো যথাক্রমে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি। টি-২০ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে ভারত ও শ্রীলংকা।