পার্মার সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত থাকবেন বুফন
সিরি বি ক্লাব পার্মার সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন অভিজ্ঞ ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। এর মাধ্যমে পার্মার প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে আরো এক বছর ক্লাবের সঙ্গেই থাকছেন তিনি। একইসঙ্গে নিজের ফুটবল ক্যারিয়ার ৪৬তম জন্মদিন পর্যন্ত ধরে রাখলেন এই গোলরক্ষক।
এ প্রসঙ্গে পার্মার সভাপতি কাইল ক্রস বলেছেন, বুফন একজন অসাধারন খেলোয়াড়। ইতালির অন্যতম সেরা তিনজন গোলরক্ষকের মধ্যে তিনি রয়েছে। আমাদের সঙ্গে চুক্তি বৃদ্ধির বিষয়টি নি:সন্দেহে ক্লাবের জন্য গর্বের ও আনন্দের। পার্মার প্রতি তার আবেগ ও প্রতিশ্রুতি সবসময়ই সবার নজড়ে পড়ে।
গত গ্রীষ্মে জুভেন্টাস থেকে পার্মাতে ফিরে আসেন ইতালিয়ান ফুটবলের এই আইকন। এই ক্লাবের হয়েই দুই দশক আগে বুফন পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন। ৪৪ বছর বয়সী বুফন ইতালির জাতীয় দলের জার্সি গায়ে ১৭৬টি ম্যাচ খেলেছেন। ১৯৫৫ সালে মাত্র ১৭ বছর বয়সে সিরি আ লিগে খেলা শুরু করার পর রেকর্ড ৬৫৭টি ম্যাচ খেলেছেন। এ পর্যন্ত ক্যারিয়ারে জিতেছেন ২৭টি শিরোপা।
.png)
এর মধ্যে রয়েছে ২০০৬ বিশ্বকাপ ও পার্মার হয়ে ১৯৯৯ সালে উয়েফা কাপ। ক্লাবের ইতিহাসে পার্মার শিরোপা জয়ী ঐ দলটি ছিল সম্ভবত সেরা দল। দুগ্ধ কোম্পানী পারমালাতের মালিকানাধীন পার্মা ৯০’র দশকে ইতালির শীর্ষ ক্লাবগুলোর মধ্যে নিজেদের অবস্থান ধরে রেখে এ পর্যন্ত তিনটি ইউরোপীয়ান শিরোপা জয় করেছিল।
২০০৩ সালে আর্থিক ক্ষতির কারণে পারমালাত মালিকানা ছেড়ে দিলে ক্লাবকে দেউলিয়া ঘোষনা করা হয়। ২০১৫ সালে তারা সিরি-ডি’তে অবনমিত হয়ে যায়।