ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাউদাম্পটনকে উড়িয়ে লিগ শুরু করল টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৫, ৭ আগস্ট ২০২২
সাউদাম্পটনকে উড়িয়ে লিগ শুরু করল টটেনহ্যাম
ছবি: সংগৃহীত

জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে টটেনহ্যাম হটস্পার। প্রাক-মৌসুম সফরের ধারাবাহিকতা বজায় রেখে শনিবার সাউদাম্পটনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পার্সরা।

নামে ভারে সাউদাম্পটনের চেয়ে এগিয়ে ছিল টটেনহ্যাম। নিজেদের নামে প্রতি যথেষ্ঠ সুবিচারও করেছে তারা। দলটির ম্যাচ দেখে মনে হয়েছে, ৬১ বছরের ইতিহাসে প্রথমবারের মত লিগ শিরোপা জয়ে এবার জোরেশোরেই মাঠে নেমেছে তারা।

অবশ্য হটস্পারের মাঠে মাত্র ১২ মিনিটের মধ্যে জেমস ওয়ার্ড-প্রাউসের গোলে এগিয়ে গিয়েছিল সাউদাম্পটন। তবে এই লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা।

Advertisement

ম্যাচের ২১ ও ৩১ মিনিটে যথাক্রমে রায়ান সেসেনগন ও এরিক দায়ারের গোলে বিরতির আগে লিড নেয় আন্তোনিও কন্তের দল। মোহাম্মদ সালিসুর ৬১ মিনিটের আত্মঘাতি গোলে ৩-১ গোলে পিছিয়ে পড়ে সাউদাম্পটন।

৬৩ মিনিটে ডেয়ান কুলুসেভিস্কির দারুণ ফিনিশিংয়ে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পার্সরা। 

এবারের গ্রীষ্মে এরই মধ্যে ছয়জন নতুন খেলোয়াড়কে দলভূক্ত করেছে টটেনহ্যাম। ম্যাচ শেষে স্পার্স বস কন্তে বলেছেন, ‘আমাদের অবশ্যই খুশি হওয়া উচিৎ। কারণ এটাই ম্যাচে এগিয়ে যাবার সঠিক পথ। একইসাথে আমরা মাত্রই মৌসুম শুরু করেছি।’

তিনি আরো বলেন, ‘এখন আমাদের এই ধারা বজায় রাখতে হবে। গত মৌসুমের তুলনায় আরো বেশি শক্তিশালী হিসেবে নিজেদের প্রমাণের জন্য আমাদের কোথায় কোথায় উন্নতি করতে হবে তা আমরা জানি।’

দিনের অপর ম্যাচগুলোতে বোর্নমাউথ ২-০ গোলে অ্যাস্টন ভিলাকে এবং লিডস ইউনাইটেড ২-১ গোলে উলভসকে পরাজিত করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!