ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অপেক্ষা বাড়লো দল ঘোষণার, সময় পেল বিসিবি  

এশিয়া কাপ-২০২২
ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৬:৪৫, ৭ আগস্ট ২০২২
অপেক্ষা বাড়লো দল ঘোষণার, সময় পেল বিসিবি  
ছবি: সংগৃহীত

নুরুল হাসান সোহান দিয়ে শুরু, তারপর লিটন দাস, পেসার শরিফুল ইসলাম ও শেষজন মুস্তাফিজ। এভাবে একের পর এক ক্রিকেটারের ইনজুরিতে বিপর্যস্ত পুরো বাংলাদেশ ক্রিকেট দল। 

এ অবস্থায় এশিয়া কাপের জন্য একটি ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করতে বেশ হিমশিম খেতে হচ্ছে নির্বাচকদের। এজন্য বাংলাদেশের পক্ষ থেকে এসিসির কাছে আবেদন জানানো হয়েছিল দল ঘোষণার সময় বৃদ্ধির। 

Advertisement

অবশেষে বিসিবির এমন আবেদনে এসিসি রাজি হয় সময় বাড়াতে। বিসিবি থেকেই এ খবরের সত্যতা জানানো হয়েছে।

চলতি আগস্টের ২৭ তারিখ আমিরাতে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। এই আসরের জন্য দল ঘোষণার শেষ তারিখ ৮ আগস্ট।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘ইনজুরি তালিকা লম্বা হওয়ার কারণে আমাদেরকে ব্যাকফুটে চলে যেতে হয়েছে। এ কারণে আমরা এসিসির কাছে অনুরোধ জানিয়েছিলাম, দল চূড়ান্ত করতে আমাদেরকে আরও কিছু সময় দেয়ার জন্য। তারা আমাদের আবেদন গ্রহণ করে নিয়েছেন।’

এশিয়া কাপের আগেই বিসিবি প্রত্যাশা নুরুল হাসান সোহান এবং লিটন দাসরা সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন। এরই মধ্যে সোহান সিঙ্গাপুর গেলেন হাতের ইনজুরির চিকিৎসার জন্য। পরীক্ষার পর সুখবর জানা গেছে, কোনো অস্ত্রোপচার করতে হবে না তার আঙ্গুলের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!