ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোয়ার্টার ফাইনালে থেমে গেলেন রোমান-দিয়া

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩২, ১৬ আগস্ট ২০২২
কোয়ার্টার ফাইনালে থেমে গেলেন রোমান-দিয়া
রোমান সানা ও দিয়া সিদ্দিকী

তুরস্কে আয়োজিত ৫ম ইসলামিক সলিডারিটি গেমসের আরচ্যারী রিকার্ভ পুরুষ একক এবং নারী এককে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

মঙ্গলবার কোনিয়ায় কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের আরচ্যার উনগালভ ওজোদবেক এর ৬-০ সেট পয়েন্টে হেরেছেন রোমান সানা এবং হাকিম আহমেদ রুবেল একই ব্যবধানে তুরস্কের আরচ্যার এ কে সামেটের কাছে হেরেছেন।

বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা রোমান সানা ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছিলেন আইভরি কোস্টের প্রতিযোগিকে। প্রি–কোয়ার্টার ফাইনালে রোমান ৬-৪ সেট পয়েন্টে উজবেকিস্তানের আরচ্যারকে হারিয়েছিলেন।

Advertisement

রোমান সানার মতো বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা হাকিম আহমেদ রুবেল ৬-০ সেট পয়েন্টে হারিয়েছিলেন কুয়েতের তাহা আবদুল্লাহকে। প্রি-কোয়ার্টার ফাইনালে হাকিম ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন ইন্দোনেশিয়ার প্রতিযোগীকে।

দ্বিতীয় রাউন্ডে ইয়েমেনের আরচ্যারকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন বাংলাদেশের সাগর ইসলাম। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনি তুরস্কের প্রতিপক্ষের কাছে ৭-১ সেট পয়েন্টে হেরেছেন।

মেয়েদের রিকার্ভ এককের কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ৭-৩ সেট পয়েন্টে হেরে যান তুরস্কের আনাগজের কাছে। দ্বিতীয় রাউন্ডে দিয়া ৭-১ সেট পয়েন্টে মালয়েশিয়ার ফজি নূরকে এবং প্রি-কোয়ার্টার ফাইনালে কিরগিজস্তানের প্রতিযোগিকে হারিয়েছেন।

রোকসানা আক্তার প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার আরচ্যারের কাছে ৭-১ সেট পয়েন্টে হেরে বিদায় নিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে রোকসানা ৬-৪ সেট পয়েন্টে আজারবাইজানের নাজরিনের বিপক্ষে জিতেছিলেন।

রিকার্ভ নারী এককের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের বিউটি রায় ৪-৬ সেট পয়েন্টে কিরগিজস্তানের কানাতবেক জিবেকের কাছে হেরেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!