সোমবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বরাবর পদত্যাগ পাঠিয়েছেন মুন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বাফুফে।
পদত্যাগপত্রে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক লিখেছেন, ব্যক্তিগত কারণেই দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও সব স্থায়ী কমিটি থেকে সরে যাচ্ছেন।
.png)
১৯৯৩ ঢাকা সাফ গেমসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন মুন। মূলত তিনি ছিলেন ডিফেন্ডার। ব্রাদার্স ইউনিয়ন ছাড়াও নব্বইয়ের দশকে খেলেছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে।
বাফুফের সবশেষ নির্বাচনেবাদল রায়ের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আরিফ হোসেন মুন। অনেকদিন ধরেই বাফুফের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন তিনি।
পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে গত রাতে নিজের ফেসবুক আইডিতে মুন লিখেছেন, বাফুফের কমিটিতে নির্বাচিত হয়ে কাজ করতে পারেননি। সেই হতাশা থেকেই এই সিদ্ধান্ত।