ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফাইনালের আশা বাঁচিয়ে রাখলেন টাইগার যুবারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৫, ২৭ মার্চ ২০২৩
ফাইনালের আশা বাঁচিয়ে রাখলেন টাইগার যুবারা
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে শুরুতেই ভালো করতে পারেনি বাংলাদেশ দল। টানা দুই হার দিয়ে আসর শুরু করেছিল টাইগার যুবারা। হারের ক্ষত হৃদয়ে এতোটাই লেগেছিল যে পরের দুই ম্যাচ জিতে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ১৯ না পেরোনো যুবারা। 

আগের ম্যাচে আফগানিস্তানকে ৫১ রানে হারিয়ে গতকাল শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়েছে আহরার আমিনের দল। ফাইনালের জন্য অবশ্য অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের যুবাদের। শেষ ম্যাচে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে হারলেই ফাইনালের টিকিট কাটবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

গতকাল আবু ধাবির টলারেন্স ওভালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টসে হারে বাংলাদেশ। আগে ব্যাট করে শ্রীলংকা। ৪৮ ওভারে ২১৫ রান তুলে অলআউট হয় তারা। শ্রীলংকার পক্ষে দিনুরা কালুপাহানার ৪৯, মালশা থারুপাথির ৪৬, হিরান জয়সুন্দরার ৩৫ রান করেন। বাকিরা সেভাবে সুবিধা করতে পারেননি। 

Advertisement

বাংলাদেশের পক্ষে ৩ টি করে উইকেট নেন রোহনাত দৌলা বর্ষণ ও মারুফ মৃধা। ২ টি শিকার তানভীর আহমেদের, ১ টি উইকেট নেন শেখ পারভেজ ইমন। জবাব দিতে নেমে ৪৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, টিকিয়ে রাখে ফাইনাল খেলার আশা।

এর আগে বাংলাদেশের  উড়ন্ত সূচনা আসে জিশান আলমের ব্যাটে। ৩২ বলে ৬ চার ও ৪ ছয়ে ৬২ রান করেন এই ওপেনার। অবশ্য ধীরলয়ে রান করেন অপর ওপেনার আশিকুর রহমান শিবলি। ৬৫ বলে কোন বাউন্ডারি ছাড়া তিনি করেন ৩০ রান। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!