ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

জয় দিয়ে শেষ করলো ‘চ্যাম্পিয়ন’ ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩১, ১৯ এপ্রিল ২০২৩
জয় দিয়ে শেষ করলো ‘চ্যাম্পিয়ন’ ব্রাদার্স
ছবি- সংগৃহীত

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ট্রফি নিশ্চিত হয়েছিল আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। লিগের শেষ ম্যাচে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ব্রাদার্স। এর মধ্য দিয়ে দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে উঠলো ক্লাবটি।

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল ব্রাদার্স। নিয়ম রক্ষার এ ম্যাচে গোপালগঞ্জকে হারিয়েছে শিরোপা জয়ী দলটি। 

এদিন ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ট্রফি হাতে পায় ব্রাদার্স। এই জয়ে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে মৌসুম শেষ করেছে গোপীবাগের দলটি। 

অন্যদিকে রানার্সআপ হয়েছে বাফুফে এলিট একাডেমি। সমান ম্যাচে তাদের পয়েন্টও ৪৬।

তবে বাইলজে উল্লেখ থাকায় প্রিমিয়ার লিগে খেলবে না এলিট একাডেমি। ফলে ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হওয়া গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব প্রথমবারের মতো খেলবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!