[ খেলা ]
আজ শ্রীলংকার বিপক্ষে নামছে বাংলাদেশ
ফাইল ছবি
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ (মঙ্গলবার) শ্রীলংকার নারী দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এর আগে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। সেই ম্যাচে কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক শ্রীলংকা। ৩৬ দশমিক ৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে লংকানরা।
এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। বল হাতে বাংলাদেশের পক্ষে বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার ৭ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।
প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। এই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। ওয়ানডে সিরিজ শেষে পর শ্রীলংকার বিপক্ষে ৯ মে থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাংলাদেশ নারী ক্রিকেট দল
লিংক সফলভাবে কপি হয়েছে!