এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আধাঘণ্টা পেরিয়ে গেছে। তবে এখনো টসই অনুষ্ঠিত হয়নি। প্রকৃতির বিরূপ আবহাওয়ার ফলে এ ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
এর আগে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডেও পরিত্যক্ত হয়েছিল। সেই ম্যাচে কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক শ্রীলংকা। ৩৬ দশমিক ৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে লংকানরা।
.png)
এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। বল হাতে বাংলাদেশের পক্ষে বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার ৭ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।
প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। এই সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। ওয়ানডে সিরিজ শেষে শ্রীলংকার বিপক্ষে ৯ মে থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে।