ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ফেরাটা সুখকর হলো না পগবার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০২, ১৫ মে ২০২৩
ফেরাটা সুখকর হলো না পগবার
ছবি- সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারের উড়ন্ত শুরুটা হয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে।  তবে ইংলিশ ক্লাব ছাড়ার পর যোগ দিয়েছিলেন জুভেন্টাসে। সেখান থেকে নতুন শুরুর পর আবারো রেড ডেভিলসদের ঘরে ফিরেছিলেন। কিন্তু ওল্ড ট্রাফোর্ডের সুখ দীর্ঘস্থায়ী হয়নি। এজন্য ফের ইতালি ক্লাব জুভেন্টাসে ফিরে যান এ ফরাসি মিডফিল্ডার।

তবে জুভেন্টাসে ফিরলেও সাইড বেঞ্চেই সময় কাটাতে হয়েছে পগবাকে। অবশ্য পারফরম্যান্স নয়, ইনজুড়ি ভুগিয়েছে তাকে। যার ফলে প্রায় এক বছর মাঠের থাকতে হয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ ফুটবলারকে।

অবশেষে ইনজুরির ধকল কাটিয়ে রোববার সিরি আ’তে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ৩০ বছর বয়সী পগবা। ফেরার ম্যাচটা রাঙানো তো হলোই না উল্টো আবারো চোটে পড়েছেন তিনি।

এদিন ক্রিমোনেসের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেলেও তাঁকে মাঠ ছাড়তে হয়েছে ম্যাচের ২৪তম মিনিটে। বল ক্রস করার সময় বাম পায়ের ঊরুতে চোট পেয়ে ব্যথায় ও হতাশায় মুখে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি। 

শিষ্যের এমন কষ্ট দেখে দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ম্যাচ শেষে জুভ কোচ বলেছেন, ‘আমরা সবাই হতাশ, সে বেশ ভালো খেলছিল। এটা দুঃখের কারণ ফেরার জন্য সে প্রচুর স্যাক্রিফাইস করেছে।’ 

পগবাকে হারালেও অবশ্য জুভেন্টাস নিজেদের মাঠ তুরিনে ক্রিমোনেসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। এ জয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে অ্যালেগ্রির দল। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!