ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আরচ্যারিতে দলীয় স্বর্ণ জিতলেন দিয়া-মনিসা-শ্রাবনী জুটি 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:২৯, ২১ জুন ২০২৩
আরচ্যারিতে দলীয় স্বর্ণ জিতলেন দিয়া-মনিসা-শ্রাবনী জুটি 
ছবি: ফেডারেশন

জাতীয় আরচ্যারির প্রথম দিনেই দলীয় ইভেন্টে স্বর্ণ জিতেছেন দিয়া সিদ্দিকী, মনিসা আক্তার ও শ্রাবনী আক্তার জুটি।

বুধবার (২১ জুন) টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রিকার্ভ নারী দলগত ইভেন্টে আর্মি আরচ্যারি ক্লাবকে (৬-০) সেটে হারিয়ে স্বর্ণ জিতে বাংলাদেশ আনসার। 

এছাড়া আজকে আরো দুটি স্বর্ণে খেলা শেষ হয়। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে আর্মি আরচ্যারি ক্লাবকে (মো. সোহেল রানা, মিঠু রহমান ও শাহরিয়া আরিফ)  ২১৬-২০৯ স্কোরে হারিয়ে স্বর্ণ জিতে বিজিবি (নেওয়াজ আহমেদ রাকিব, নুরুল আমিন ও কাজী আবু রায়হান)।  কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ আনসার (বন্যা আক্তার, সুমা বিশ্বাস ও উম্মে সলিমা বৃষ্টি) ২২৬-২২০ স্কোরে আর্মি আরচ্যারি ক্লাবকে (সায়মা আক্তার সেতু, সুস্মিতা বনিক ও তানিয়া রিমা) হারিয়ে স্বর্ণ জেতে।

Advertisement

জাতীয় আরচ্যারির প্রথম দিনে অন্যান্য ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!