ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাঠে ফিরতে নিজেকে প্রস্তুত করছেন ধোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৯, ২৪ ডিসেম্বর ২০২৩
মাঠে ফিরতে নিজেকে প্রস্তুত করছেন ধোনি
মহেন্দ্র সিং ধোনি। ছবি- সংগৃহীত

জাতীয় দলকে বিদায় বলেছেন আগেই, তবুও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। সর্বশেষ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির দল চেন্নাই। সেবার শোনা যায়, সেটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। যদিও পরে ধোনি নিজেই বলেন, আরো কিছুদিন বাইশ গজে পারফর্ম করতে চান তিনি।

এদিকে আরেকটি আইপিএল মৌসুম এগিয়ে আসছে আর ধোনিকে নিয়ে পুরোনো প্রশ্নও উচ্চকিত হচ্ছে। এই মৌসুমই কি শেষ? বরাবরের মতো উত্তর অজানা এখনও। 

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান বলেন, তার এটা (ধোনির অবসর) জানা নেই। সময় হলে উত্তরটা ধোনি নিজেই দেবেন বলে জানালেন তিনি।

Advertisement

২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ধোনি। ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে অনেক আলোচনা-সমালোচনার পরও ২০২০ সালের অগাস্টে সামাজিক মাধ্যমে তিনি অবসরের বার্তা জানিয়ে দেন। এরপর থেকে শুধু আইপিএলই খেলছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

গত এক বছরে আইপিএলের প্রতি মৌসুমেই তুমুল আলোচনা হয়েছে যে এটিই তার শেষ মৌসুম কি না। গতবার তো বেশ শোরগোলও উঠেছিল। হাঁটুর চোটকে সঙ্গী করেই গোটা মৌসুম খেলেছেন তিনি, চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন শিরোপা জয়ে। এই চোটের কারণেই অনেকে মনে করেছিলেন, এবার ক্ষান্তি দেবেন তিনি। তবে শিরোপা জয়ের পরও গ্লাভস-ব্যাট তুলে রাখার কোনো সম্ভবনা নেই। 

এখন পর্যন্ত ধোনির নেতৃত্বে আইপিএলে ৫টি শিরোপা জিতেছে চেন্নাই। রোহিত শার্মার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সফলতম অধিনায়ক তিনি। আইপিএলের ১৪ আসরের মধ্যে ১০ বারই ফাইনাল খেলা চেন্নাই সুপার কিংস তাই নিঃসন্দেহে আইপিএলের সবচেয়ে সফল দল। ফাইনাল খেলা সব আসরেই তাদের অধিনায়ক ছিলেন ধোনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!