ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফী, হলেন ম্যাচসেরা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ১৩ এপ্রিল ২০২৪
বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফী, হলেন ম্যাচসেরা
ছবি- সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে নিজ গ্রাম নড়াইলে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সেখানেই বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললেন ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। 

শনিবার সকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলেছেন মাশরাফী। তিনি ১৯৯৯ ব্যাচের হয়ে খেলেন।

জানা গেছে, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ৩ দিনব্যাপী আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেখানেই নিজ দলের হয়ে মাঠ মাতিয়েছেন ম্যাশ। এ সময় তার খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী মানুষ।

Advertisement

এদিন নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ দলকে হারিয়েছে মাশরাফীর দল। ম্যাচটিতে বোলিংয়ে একটি উইকেট ও ৩০ রান করে ম্যাচসেরা হন তিনি। 

ম্যাচ শেষে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফী বলেন, ‘এই টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। অনেক ব্যাচ রয়েছে যাদের সঙ্গে ১০ থেকে ২০ বছরেও দেখা হয় না। তাই, ঈদের এ ছুটির সময়ে বিনোদনের জন্য এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। এ ছাড়া জুনিয়র যে ব্যাচ রয়েছে তারা মাঠমুখী হলে মাদক বা অসামাজিক কাজ থেকে দূরে থাকবে।’

টাইগারদের সাবেক অধিনায়ক আরো বলেন, ‘খেলাধুলায় একমাত্র পারে সবকিছু (অন্যায় কাজ) থেকে দূরে রাখতে। সবকিছু মিলিয়ে একটা কম্বিনেশন করে এই টুর্নামেন্ট। সামনের বছর আরো বড় পরিসরে এ আয়োজন করা হবে ইনশা আল্লাহ।’

উল্লেখ্য, ৩২ দলের অংশগ্রহণে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়েছে ১২ এপ্রিল। শনিবার দ্বিতীয় দিনের খেলা চলছে। আর ১৪ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ টুর্নামেন্টের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!