ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ-২০২৪

গাম্বিকে সাজঘরে ফেরালেন সাইফউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪১, ৫ মে ২০২৪
গাম্বিকে সাজঘরে ফেরালেন সাইফউদ্দিন
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে থিতু হওয়া জিম্বাবুয়ে ওপেনার জয়লর্ড গাম্বিকে সাজঘরের পথ দেখালেন সাইফউদ্দিন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এ প্রতিবেদন খেলা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৮ ওভারে দুই উইকেটে ৩২ রান। আরভিন ৮ ও রাজা ২ রানে ব্যাটিং করছেন।

রোববার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করছে জিম্বাবুয়ে। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নেমেছেন জয়লর্ড গাম্বি ও তাদিওয়াশে মারুমানি। শুরু থেকে দেখেশুনে খেলছেন তারা।

Advertisement

ইনিংসের চতুর্থ ওভারে মারুমানিকে লেগ বিফোরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন তাসকিন। আউট হওয়ার আগে ২ করেন তিনি।

পরে ক্রিজে আসেন ক্রেস আরভিন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস কিছুটা এগিয়ে নেন গাম্বি। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই গাম্বিকে সাজঘরের পথ দেখান মোহাম্মদ সাইফউদ্দিন।

এরপর উইকেটে আসেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন আরভিন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি, ক্রেগ আরভিন, র্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), তাদিওয়ানাশে মারুমানি, ক্লাইভ মাদানদে, জোনাথন ক্যাম্পবেল, লুক জঙ্গি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও এন্সলি এন্দলোভু।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!