ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ-২০২৪

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের উড়ন্ত শুরু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ৫ মে ২০২৪
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের উড়ন্ত শুরু
লিটন দাস

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে জিম্বাবুয়ের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পেয়েছে টিম টাইগার্স।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩.২ ওভারে বিনা উইকেটে ৩০ রান। লিটন ১৭ ও তামিম ১১ রানে ব্যাটিং করছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১০৯ রান।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটস দাস। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন লিটন দাস।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। ব্যাট হাতে চার ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

আশা দেখালেও ইনিংস লম্বা করতে পারেননি জয়লর্ড গাম্বি (১৭) ও ক্রেগ আরভিন (১৩)। তবে সেই ধাক্কা সামলে দলীয় রানের চাকা সচল রাখেন ক্যাম্পবেল ও বেনেট। তাদের দুজনের ব্যাট থেকে আসে ৭৩ রান।

ফিফটির আক্ষেপ নিয়ে ক্যাম্পবেল (৪৫) সাজঘরে ফিরলে ভেঙে যায় তাদের এ জুটি। শেষ পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে জিম্বাবুয়েকে মান বাঁচানো পুঁজি এনে দেন বেনেট। ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন সাইফউদ্দিন, মাহেদী হাসান ও শরিফুল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!