ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ-২০২৪

রিশাদের জোড়া আঘাতে বিপদে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৯, ৫ মে ২০২৪
রিশাদের জোড়া আঘাতে বিপদে জিম্বাবুয়ে
ফাইল ফটো

ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে নিজের দ্বিতীয় ওভারে সফরকারীদের জোড়া উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। এতে বিপদে পড়েছে রোডেশিয়ানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এ প্রতিবেদন খেলা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১০ ওভারে চার উইকেটে ৩৮ রান। 

রোববার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করছে জিম্বাবুয়ে। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নেমেছেন জয়লর্ড গাম্বি ও তাদিওয়াশে মারুমানি। শুরু থেকে দেখেশুনে খেলেন তারা।

Advertisement

ইনিংসের চতুর্থ ওভারে মারুমানিকে লেগ বিফোরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন তাসকিন। আউট হওয়ার আগে ২ করেন তিনি।

পরে ক্রিজে আসেন ক্রেস আরভিন। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস কিছুটা এগিয়ে নেন গাম্বি। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই গাম্বিকে সাজঘরের পথ দেখান মোহাম্মদ সাইফউদ্দিন।

এরপর উইকেটে আসেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে থিতু হওয়ার আগেই রিশাদ হোসেনের ঘূর্ণিতে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন লিটন দাস। আউট হওয়ার আগে ৩ রান করেন তিনি।

বাইশ গজে এসেই উইকেট বিলিয়ে দিয়েছেন ক্লাইভ মাদানদে। রিশাদের ঘূর্ণিতে শূন্য রানে কাটা পড়েছেন তিনি।

এখন বেনেটকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন আরভিন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!