এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫.৫ ওভারে এক উইকেটে ৪১ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৯৮ রান।
.png)
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটস দাস। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন লিটন দাস ও তানজিন হাসান তামিম।
ইনিংসের ষষ্ঠ ওভারে এন্দলোভুর বলে দুর্দান্ত ক্যাচে তামিমকে তালুবন্দী করেন বেনেট। সাজঘরে ফেরার আগে ১৮ রান করেন এ বাঁহাতি ব্যাটার।
পরে উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন লিটন।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। ব্যাট হাতে চার ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
আশা দেখালেও ইনিংস লম্বা করতে পারেননি জয়লর্ড গাম্বি (১৭) ও ক্রেগ আরভিন (১৩)। তবে সেই ধাক্কা সামলে দলীয় রানের চাকা সচল রাখেন ক্যাম্পবেল ও বেনেট। তাদের দুজনের ব্যাট থেকে আসে ৭৩ রান।
ফিফটির আক্ষেপ নিয়ে ক্যাম্পবেল (৪৫) সাজঘরে ফিরলে ভেঙে যায় তাদের এ জুটি। শেষ পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে জিম্বাবুয়েকে মান বাঁচানো পুঁজি এনে দেন বেনেট। ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন সাইফউদ্দিন, মাহেদী হাসান ও শরিফুল।