ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

খেলা শুরুর আগে যে বাধার মুখে বাংলাদেশ-ভারত ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৬, ৬ মে ২০২৪
খেলা শুরুর আগে যে বাধার মুখে বাংলাদেশ-ভারত ম্যাচ
ফাইল ফটো

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। ম্যাচটি শুরুর আগে বাধার মুখে পড়েছে দুদল। এতে নির্ধারিত সময়ের পর শুরু হবে খেলা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। কিন্তু খারাপ আবাহাওয়ার কারণে ম্যাচ শুরুর সময় পেছানো হয়েছে। 

জানা গেছে, নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট পর চতুর্থ টি-২০ ম্যাচ শুরু হবে। অর্থাৎ ৪টা ১৫ মিনিটে মাঠে গড়াবে দুদল।

এদিকে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

ম্যাচটিতে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। টাইগ্রেস শিবিরে অভিষেক হয়েছে ১৪ বছর বয়সী পেসার হাবিবা ইসলাম পিংকির। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে সফরকারী ভারত।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, রুবিয়া হায়দার ঝিলিক, মুরশিদা খাতুন, রাবেয়া, মারুফা আক্তার, শরিফা খাতুন, হাবিবা ইসলাম পিংকি, রিতু মনি ও স্বর্ণা আক্তার।

ভারত একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, হেমালতা, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ, দিপ্তী শর্মা, সাঞ্জানা, পূজা, আশা সোবহানা, তিতাস সাধু ও রাধা যাদব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!