ব্যক্তিগত কারণ দেখিয়ে দেখিয়ে শ্রীলংকার হেড কোচ থেকে পদত্যাগ করেছেন এই ৪৯ বছর বয়সী ইংলিশ কোচ।
বৃহস্পতিবার সিলভারউডের সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। শ্রীলংকা দলের পরামর্শক কোচের পদ থেকে মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের দিনে সিলভারউডও সরে দাঁড়ালেন। টি-২০ বিশ্বকাপে লঙ্কানদের সুপার এইটে তুলতে না পারার ব্যর্থতার দায় নিয়েই তারা সরে দাঁড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
.png)
এসএলসির প্রকাশিত বিবৃতিতে সিলভারউড বলেন, ‘আন্তর্জাতিক কোচ হওয়া মানে দীর্ঘসময়ের জন্য ভালোবাসার মানুষদের থেকে দূরে থাকা। আমার পরিবারের সঙ্গে দীর্ঘ আলাপের পর আমার মন এখন আবেগে উদ্বেলিত, মনে হছে, এখন সময় ঘরে ফেরার।’
৪৯ বছর বয়সী ইংলিশ কোচ বলেন, শ্রীলংকার ক্রিকেটের অংশ হতে পারাটা আমার জন্য সম্মানের এবং আমি দারুণ সব স্মৃতি নিয়ে যাচ্ছি।’
২০২২ সালের এপ্রিলে শ্রীলংকার দায়িত্ব নেন সিলভারউড। দলটির দায়িত্ব নেয়ার পরপরই দলটিকে এশিয়া কাপের শিরোপা এনে দেন তিনি। অর্থনৈতিক সংকটের সময় তার অধীনে অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজও হারিয়েছিল লঙ্কানরা।
২০২৩ সালের এশিয়া কাপেও শ্রীলঙ্কা রানার্স আপ হয়। কিন্তু মাত্র ছয়মাসের মধ্যে দুটি বিশ্বকাপে পর্যদুস্ত হওয়ার পর কোচের দায়িত্ব ছাড়লেন সিলভারউড।