পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং অলরাউন্ডার চান বাবর যেন আর নেতৃত্বে না থাকে। মাঝে কিছু সময়ের জন্য বাদ পড়লেও দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেও নিজেকে প্রমাণ করতে না পারায় আর তাকে এই পদে দেখতে চাচ্ছেন না আফ্রিদি।
বাবরকে সরিয়ে দেওয়ার কথা বলে আফ্রিদি বলেছেন, ‘কোনো অধিনায়কই দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়নি। আমি পাকিস্তানের অধিনায়ক ছিলাম, ইউনিস খান এবং মিসবাহ-উল-হকও ছিল। কেউই খুব বেশি দিন নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়নি। বিশ্বকাপ শেষ হওয়ার পরপরেই আমাদের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।’
.png)
নতুন কাউকে দায়িত্ব দিয়ে তাকে সমর্থন দেওয়া উচিত বলেও মনে করেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘বাবর আজম অনেক সুযোগ পেয়েছে। দুই-তিনটি বিশ্বকাপ এবং এশিয়া কাপ। আমার মতে, যাকে দায়িত্ব দেওয়া হোক না কেন তাকে পুরোপুরিভাবে সমর্থন দিতে হবে।’