ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া স্থগিত ম্যাচের তারিখ নির্ধারণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৮, ৬ ডিসেম্বর ২০২৪
রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া স্থগিত ম্যাচের তারিখ নির্ধারণ
ফাইল ফটো

স্পেনে ভয়াবহ বন্যার কারণে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার ম্যাচটি স্থগিত হয়েছিল। এবার অবশ্য খেলাটি মাঠে গড়াতে চলেছে। 

স্প্যানিশ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঘোষণা করেছে, বন্যার কারণে স্থগিত হওয়া ম্যাচটি আগামী বছরের ২ জানুয়ারি হবে। চলতি বছরের ২ নভেম্বর এটি হওয়ার কথা ছিল। 

ভ্যালেন্সিয়া অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে ২২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। আর্থিকভাবে মিলিয়ন ইউরোর ক্ষতি হয়েছিল। প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া স্থগিত হয়ে যায়। 

Advertisement

৮ জানুয়ারি থেকে স্প্যানিশ সুপার কাপ খেলতে সৌদি আরবে উড়ে যাবে রিয়াল। এর আগে জানুয়ারির শুরুতে কোপা দেল রে আসরের থাকা ইউরোপীয় চ্যাম্পিয়নদের ঠাঁসা সূচি থাকায় নতুন তারিখে ম্যাচ আয়োজিত হওয়াই একমাত্র বিকল্প ছিল।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!