ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টাইন কিংবদন্তি মেসি মাইলফলকের আরও কাছে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টাইন কিংবদন্তি মেসি মাইলফলকের আরও কাছে
ছবি: সংগৃহীত

কিংবদন্তি তারক আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আর রেকর্ড যেন সমার্থক। এবার ক্যারিয়ারে নতুন এক মাইলফলকে স্পর্শ করতে যাচ্ছে মায়ামি ফরোয়ার্ড। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ইন্টার মিয়ামির হয়ে চমৎকার এক গোল করে দলের শততম গোলের আরও কাছে পৌঁছে যান তিন।

তবে মেসির গোলের পরও শেষ রক্ষা হয়নি। ইনজুরি টাইমে গোল করে সমতা ফিরিয়ে ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র করে ইস্টান কনফারেন্সের শীর্ষ দল ন্যাশভিল।

শীর্ষস্থান ধরে রাখার এই লড়াইয়ের আগে শেষ ছয় ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। টানা অফ-ফর্মের কারণে পয়েন্ট টেবিলের শীর্ষ লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল মেসি বাহিনী।

Advertisement

ম্যাচের বয়স যখন মাত্র চার মিনিট, তখনই পিছিয়ে পড়ে স্বাগতিক মিয়ামি। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় তারা এবং পেনাল্টি বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান আর্জেন্টাইন এই মহাতারকা। ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে ১১৪ ম্যাচে এটি ছিল মেসির ৯৯তম গোল।

দীর্ঘ সময় জয়ের পথেই এগোচ্ছিল ইন্টার মায়ামি; কিন্তু অতিরিক্ত সময়ে স্যাম সুরিডজের আলতো ছোঁয়ার গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ৯ ম্যাচ বাকি থাকতেই মায়ামির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল ন্যাশভিল।

৩৮ বছর বয়সী এই ফুটবল জাদুকর ২০২৬ মৌসুমে ১৯ গোল নিয়ে বর্তমানে এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!