ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

নীল ভালোবাসা

মূলঃ অজ্ঞাতনামা
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ০৯:০৭, ১৮ জানুয়ারি ২০২৩
নীল ভালোবাসা
ছবিঃ অন্তর্জাল (Marc Chagal, Blue lovers)

“সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেদনাদায়ক পরিসমাপ্তি ঘটে সেই সময়ে যখন তোমাকে সম্পর্ক ছিন্ন করতে হয় এমন একজনের সঙ্গে, যাকে তুমি তখনো ভালোবাসো। অদ্ভুত মনে হলেও, বাস্তবে এটি ঘটে থাকে। সত্য হলো ভালোবাসা যতই শক্তিশালী, রোমাঞ্চকর ও বিস্ময়কর হোক না কেন, সেটা কখনোই যথেষ্ট নয় এবং কাউকে ভালোবাসা মানেই এই নয় যে, সেটা সব সময়ে তোমাকে সুখী করবে। এমনকি কেউ তোমাকে আঘাত করার পরেও তুমি তাকে ভালোবেসে যেতে পারো, যদিও তুমি হৃদয়ের গভীরে জানবে যে, তার সাথে তোমার সম্পর্ক কখনোই ঠিক আগের মতো হবার নয়; এক সময়ে তাকে তোমার চলে যেতে দিতেই হবে।”

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!