[ শিল্প ও সাহিত্য ]
সোজা ও বক্র
লেখকঃ Tom Waits
ছবিঃ ভিনসেণ্ট ভ্যানগগ, Road Menders at Saint-Rémy, 1889.
“আমার সন্তানেরা লক্ষ করল যে অন্য পিতাদের থেকে আমি একটু অন্যরকম। “তুমি অন্যদের মতো সোজা চাকরি করো না কেন?” তারা একদিন আমাকে জিজ্ঞেস করল।
আমি তাদেরকে নীচের গল্পটি শোনালাম:
বনের মধ্যে একটা বাঁকা গাছ ও একটা সোজা গাছ ছিল। প্রতিদিন সোজা গাছটি বাঁকা গাছটিকে বলত, “আমার দিকে তাকাও….আমি লম্বা ও সোজা, এবং দেখতে সুন্দর। তোমার দিকে তাকাও... তুমি বাঁকা ও হেলে আছ। কেউই তোমার দিকে তাকাতেও চায় না।”
.png)
এবং তারা সেই বনের মধ্যে একসাথেই বেড়ে উঠতে লাগল। তারপর একদিন কাঠুরেরা এলো। তারা বাঁকা গাছ ও সোজা গাছ দুটোকেই দেখল। প্রধান কাঠুরে বলল,“সোজা গাছগুলোকে কেটে নিয়ে আসো, অন্যগুলোকে রেখে দাও।” সুতরাং কাঠুরেরা সবগুলো সোজা গাছ কেটে তক্তা বানাল এবং সেখান থেকে টুথপিক ও কাগজ তৈরি করল।
সেই বনে বাঁকা গাছগুলো এখনো আছে, ক্রমেই তারা শক্তিশালী ও অদ্ভুত হচ্ছে দিনদিন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!