[ শিল্প ও সাহিত্য ]
সরাইখানা
মূলঃ মাওলানা জালালুদ্দিন রুমী (বই- The Selected Poems)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
প্রতিটা মানুষই একেকটা সরাইখানা, এবং প্রতিটা ভোরই একেকটা নতুন আগমন। আনন্দ, হতাশা, নীচতা, মুহূর্তের বোধ সবাই এখানে আসে একেকজন অপ্রত্যাশিত দর্শক হিসেবে।
সবাইকে তুমি স্বাগত জানাও ও আপ্যায়ন করো। তারা যদি একঝাঁক দুঃখও হয়ে থাকে, যারা তোমার বাসা থেকে সমস্ত আসবাবপত্র হিংস্রভাবে ঝেঁটিয়ে বের করে দেয়, তারপরও তাদের সাথে সম্মানের সাথে আচরণ করো। কারণ, সে হয়তো তোমার ভেতর থেকে কিছু একটা সরিয়ে নিচ্ছে নতুন কোনো আনন্দের জন্যে।
কোন অন্ধকার চিন্তা, লজ্জা, এমনকি বিদ্বেষের সাথেও হাসিমুখে দেখা করো এবং তাদেরকে তোমার ভেতরে আমন্ত্রণ করো।
.png)
যেই আসুক না কেন কৃতজ্ঞ হও। কারণ, তাদের প্রত্যেককেই পাঠানো হয়েছে পথপ্রদর্শক হিসেবে; জগতের ওপার হতে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!