[ শিল্প ও সাহিত্য ]
একজন চিরকুমারের জীবন ভাবনা
মূলঃ হারুকি মুরাকামি (Haruki Murakami), উপন্যাস - First Person Singular
ফাইল ফটো
“নিজে বয়স্ক হয়ে গেছি এটা আমাকে অবাক করে না। কারণ, এমন নয় যে অতীতের যৌবনদীপ্ত আমি নিজের অজান্তেই সহসা বুড়িয়ে গেছি।
যে বোধ আমাকে যা বিপন্ন করে, তা হলো কীভাবে আমরা একই জেনারেশনের সবাই একসাথে বুড়ো হয়ে গেলাম, কীভাবে আমার পরিচিত সকল সুন্দরী, হাসিখুশি মেয়েদের সংসারগুলো নাতিপুতিতে ভরে গেল। যদিও কখনোই আমি দুঃখ অনুভব করি না এই ভেবে যে আমিও তাদের মতো বুড়ো হয়ে গেছি, তারপরও এই বিষয়টা আমার কাছে বিরক্তিকর ও বেদনাদায়ক মনে হয়।
‘যে মেয়েদের আমি চিনতাম, তাদের সবার বুড়িয়ে যাওয়া আমার মধ্যে দুঃখের অনুভূতি সৃষ্টি করে এই কারণে যে, এই সত্য আমাকে বারবার স্বীকার করতে বাধ্য করে 'আমার যৌবনের স্বপ্নগুলো চিরতরে চলে গেছে।’
.png)
এদিক দিয়ে ভাবলে আমার কাছে স্বপ্নের মৃত্যু জীবিত মানুষের মৃত্যুর চেয়েও বেশি বেদনাদায়ক মনে হয়। এমনকি কখনো কখনো এগুলোকে খুবই অন্যায় কাজ বলেও মনে হয়।”
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!