ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

সত্য-মিথ্যা

মূলঃ আলবেয়ার কাম্যু (Albert Camus), বই - The Fall
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ Chabi Ghar Asad 
প্রকাশিত: ১১:৩১, ১৪ জানুয়ারি ২০২৪
সত্য-মিথ্যা
ছবিঃ অন্তর্জাল (আলবেয়ার কাম্যু)

“মিথ্যা কি শেষমেশ আমাদেরকে সত্যের দিকে চালিত করে না? আমার লেখা সবগুলো গল্পই, সত্য বা মিথ্যা যাই হোক না কেন, সেগুলো কি একই ধরনের উপসংহারের দিকে আমাদেরকে টেনে নিয়ে যায় না? সবগুলোর অর্থই কি এক নয়? সুতরাং সেগুলো সত্য কিংবা  মিথ্যা তাতে কী যায়-আসে? দুই ক্ষেত্রেই আমি কী ছিলাম ও আছি- সেটাই সেখানে গুরুত্বপূর্ণ। 

কখনো কখনো একজন মিথ্যাবাদীর ভেতরটা একজন সত্যবাদীর ভেতরটা দেখার চেয়ে সহজতর। কারণ সত্য হলো আলোর মতো যা আমাদের চোখকে ঝলসে দেয়। অন্যদিকে মিথ্যা হলো সুন্দর গোধুলির মতো যা প্রত্যেক বস্তুর দৃশ্যমান অস্তিত্বকে প্রবলতর করে।”

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!