ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

মোহাম্মদপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ১৪ নভেম্বর ২০২৬
মোহাম্মদপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এম হক বাবু এবং দলটির ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!